1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে পাকুন্দিয়া  সঙ্গবদ্ধ ধর্ষন মামলার প্রধান আসামী  রাজা  গ্রেফতার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে পাকুন্দিয়া  সঙ্গবদ্ধ ধর্ষন মামলার প্রধান আসামী  রাজা  গ্রেফতার

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১৯ Time View
Oplus_131072

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করে। তিনি পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। আজ বুধবার (১১ নভেম্বর) সাড়ে ১১টার দিকে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁকে জোর করে নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা, তার সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় তার স্বর্ণালংকারও লুট করা হয়। পরে তাকে হুমকি দিয়ে আসামিরা পালিয়ে যান।

এ ঘটনায় ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। মামলায় রাজাকে এক নম্বর আসামি করা হয়।

র‌্যাব জানায়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে একই মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

π

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency