খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এ দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) আওতায় গভীর নলকূপ নির্মাণের জন্য ১০৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে, যা বাস্তবায়ন করবে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনের চলমান প্রকল্পে কারিগরি পরামর্শক প্রতিষ্ঠানের সেবার মেয়াদ বৃদ্ধি ও অতিরিক্ত কাজের জন্য ২১ কোটি ৭২ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দুই মহানগরের নাগরিকদের নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency