মেধা অন্বেষণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৬ আয়োজন করেছে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন মো: বোরহান উদ্দীন। আজ ২৭ নভেম্বর ২০২৬ খ্রি., রোজ শুক্রবার সকাল ০৯:৩০ মিনিট থেকে পরীক্ষা চর পাকুন্দিয়া মডার্ন স্কুলে অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সারা পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন
প্রতিষ্ঠান থেকে ২৪০ জন অংশ নেয়। তার আগে ২৫০ জন পরীক্ষার্থী পরীক্ষার ফরম সংগ্রহ করে ছিল। বৃত্তি
পরীক্ষায় অংশ নেয়া ২৪০জনের মধ্যে থেকে সেরা ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। মেধাবীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার: ১ম স্থান (প্রথম): ১টি কম্পিউটার, সনদপত্র ও ক্রেস্ট।
২য় স্থান (দ্বিতীয়): ১টি সাইকেল, সনদপত্র ও ক্রেস্ট।
৩য় স্থান (তৃতীয়): ১টি পড়ার টেবিল, সনদপত্র ও ক্রেস্ট।
এছাড়া ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকছে এককালীন অর্থ, সনদপত্র ও ক্রেস্ট।
বৃত্তি পরীক্ষা পরিচালনা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আজহারুল ইসলাম পলাশ (সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি, শিক্ষক কল্যাণ সমিতি, পাকুন্দিয়া উপজেলা) এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ তৌহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চর পাকুন্দিয়া মডার্ন স্কুল)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন (সাবেক শিক্ষক), মো: আল-আমিন (সহকারী শিক্ষক, হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো: শাহীনূল ইসলাম (সহকারী শিক্ষক, পাটুয়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং আল-আমিন মিঠু (সম্মানিত সদস্য, পাকুন্দ�
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency