কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারান্দী ইউনিয়ন শাখার দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের প্যাডে পৃথক দুটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
পদ সাময়িকভাবে স্থগিত হওয়া দুই নেতা হলেন—নারান্দী ইউনিয়ন ছাত্রদলের যুব আহ্বায়ক মো. রাফিজ আহমেদ এবং সদস্য সচিব রবিউল আওয়াল রবিন।
চিঠিতে উল্লেখ করা হয়, পাকুন্দিয়া উপজেলা শাখা ছাত্রদলের কাছে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের পদ সাময়িকভাবে স্থগিত থাকবে। একই সঙ্গে দলীয় সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পৃথক চিঠিতে স্বাক্ষর করেছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল এবং সদস্য সচিব শাহীন আলম জনি।
তবে কী ধরনের সাংগঠনিক অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, তা চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency