1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় বজ্রপাতে সাত শিক্ষার্থী আহত - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় বজ্রপাতে সাত শিক্ষার্থী আহত

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০১ Time View

 

কিশোরগঞ্জে   পাকুন্দিয়ায় টিফিন বিরতির সময় বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় সাত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণির ছাইমা, সানজিদা, মীম ও নকিব; সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম এবং নবম শ্রেণির নোভা। তাদের মধ্যে ছাইমা, সানজিদা ও নোভা জ্ঞান হারিয়ে ফেলে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের একটি রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তিন ছাত্রী জ্ঞান হারায় এবং আরও চার শিক্ষার্থী আহত হয়।

সরেজমিনে দেখা যায়, বজ্রপাত আঘাত হানায় রেইনট্রি গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। গাছের বিভিন্ন অংশের বাকল খসে পড়েছে। বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখতে সেখানে উৎসুক মানুষ ভিড় করেন।

নবম শ্রেণির শিক্ষার্থী নোভা জানায়, ঘটনার সময় সে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল। হঠাৎ বজ্রপাতের আলোর ঝলকানি ও বিকট শব্দে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।

কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার সাত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে বাড়িতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency