1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

নূর আহাম্মদ পলাশ বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ।,
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর বেলা ১১:০০ ঘটিকায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান।

বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিএনপির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন: সমাজের অবহেলিত, বিশেষ চাহিদা সম্পন্ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। আজ কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আমরা যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি, তার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ভাই-বোনদের চলাচলাকে একটু সহজ করে দেওয়া এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

তিনি আরও বলেন: আমরা বিশ্বাস করি, সরকার ও জেলা প্রশাসনের এই মানবিক কর্মসূচিগুলোর মাধ্যমে জেলার অসহায় মানুষগুলোর জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। কিশোরগঞ্জ জেলা পরিষদ সবসময় মানবকল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে এভাবে সাধারণ মানুষের পাশে থাকবে। আসুন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এগিয়ে আসি এবং একটি অন্তর্ভুক্তি ও সহানুভূতিশীল সমাজ গঠন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency