ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর মিশরের দম্মিয়াত কারাগারে আটক ৩৬ বাংলাদেশি আগামী সোমবার দেশে ফিরছেন।
তাঁদের মধ্যে কিশোরগঞ্জের তিনজন হলেন আমজাদ হোসেন, আবু সুফিয়ান ও মোবারক হোসেন।
আইওএমের ব্যবস্থাপনায় তাঁদের ফেরার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency