গ্রেফতারকৃতরা হলেন—
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো:,বকুল মিয়া(৫০)কামালিয়ারচর গ্রামের বাদল মিয়ার ছেলে অন্তর(১৯)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য সারাদেশে মাদক বিরোধী অভিযান রয়েছে। পুলিশের আইজিপি বাগেরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন:
‘আগে নিজেদের ঘর পরিষ্কার হোক!’ মাদককাণ্ডে পুলিশেও মিলবে না কোনো ছাড়!
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বাগেরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency