পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন—এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৩ নং দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, সভাপত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,কিশোরগঞ্জ জনাব মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান,এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রধান।
দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সুস্থ-সবল প্রজন্ম গঠনের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency