1. admin@narashundanews.com : admin :
অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।

আলম মাহবুব, হাওরাঞ্চল প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯৭ Time View

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে অষ্টগ্রাম কোর্টবিল্ডিং চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বড় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনা বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএস মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী শিপু এবং উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, বাঙালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত, একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মানিক, কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ কামাল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency