1. admin@narashundanews.com : admin :
সারাদেশে পাসের হার ৫২ শতাংশ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

সারাদেশে পাসের হার ৫২ শতাংশ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিত
চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে। এবার সার্বিক গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ। ফলাফলের আরেকটি চরম হতাশাজনক দিক হলো, এবার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এবারের ফলাফলে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টিতে, যা গত বছর ছিল ২০২টি। অর্থাৎ, গত বছরের চেয়ে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে। বিপরীতে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার মাত্র ১৩৯টি।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই বিপুলসংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার ৮৪ জন। এই জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মাত্র ৬ দশমিক ২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency