পাকুন্দিয়া থানা এস.আই (নিঃ)/মুহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় পিএসআই মোঃ জনি মিয়া, এএসআই আইয়ুব আলী মোল্লা, এএসআই হেলাল মুন্সী, এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজারস্থ বর্মনপাড়া হারাধন বর্মন এর টেইলার্সের দোকান এর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১। শফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত শামস উদ্দিন, মাতা- ফরিদা খাতুন, সাং- বীরকুর্ষা, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে ৪৭ (সাতচল্লিশ) পিচ হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৪.৭ গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১৪,১০০/- টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১,৪০০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। বাদীর এইরূপ এজাহারের ভিত্তিতে পাকুন্দিয়া থানার মামলা নং-০৩, তাং- ০৪/১১/২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হইয়াছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency