1. admin@narashundanews.com : admin :
দেশীয় অস্ত্রসহ হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলী গ্রেপ্তার। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

দেশীয় অস্ত্রসহ হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলী গ্রেপ্তার।

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View
Oplus_131072

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূঁইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় হত্যা ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইটনা থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন।

তাঁকে গ্রেপ্তারে রাতভর গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার দিনেও অভিযান অব্যাহত রাখে পুলিশ। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যেতেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency