আজ ১৯ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রকল্প প্রশিক্ষণ শাখার আওতাধীন‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল আলীম।
প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবনকে সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
পরবর্তীতে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
দক্ষতা অর্জন হোক আত্মনির্ভরতার হাতিয়ার, ডিজিটাল সম্ভাবনায় এগিয়ে যাক আগামীর বাংলাদেশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency