1. admin@narashundanews.com : admin :
দামিহা ইউনিয়নে প্রত্যাশার আরেক নাম এডভোকেট মাহফুজুল হক - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

দামিহা ইউনিয়নে প্রত্যাশার আরেক নাম এডভোকেট মাহফুজুল হক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৫ নং দামিহা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এডভোকেট মোঃমাহফুজুল হক । মানুষের দোয়া ও সমর্থনের জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

  ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন। মসজিদ-মন্দির- মাদ্রাসা পরিদর্শন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের সুখে-দুঃখে পাশা থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জানতে চাইলে অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্বা নূরুল ইসলাম শিক্ষক কামাল উদ্দীন বলেন: মো: মাহফুজুল হক  দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। এই দ্বারা অব্যাহত থাকলে ভালো কিছু আশা করা যায়। কৃষক নজরুল ইসলাম বলেন : এডভোকেট মাহফুজুল হক একজন যোগ্য প্রার্থী। গরীব-দুঃখী মানুষকে তিনি ভালবাসেন আমরা সাধারণ মানুষ তার পক্ষে আছি।
চেয়ারম্যান প্রার্থী মো: মাহফুজুল হক   জানিয়েছেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি কোনো ধরনের দলীয় বিভাজন নয়, বরং নিরপেক্ষভাবে ইউনিয়নের সকল মানুষের কল্যাণে কাজ করবেন। তাঁর লক্ষ্য হবে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলা।

দামিহা ইউনিয়নবাসীকে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন :
ভাতা ও সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হতে দেবেন না। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি জনগণের জন্য উন্নয়নের চেয়ারম্যান হতে চান। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে পাকা রাস্তা নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে পারেন। শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাহফুজুল হক বিশ্বাস করেন, কথার চেয়ে কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব। তাই তাঁর স্লোগান—”কথা কম, কাজ বেশি।
প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন- এডভোকেট মাহফুজুল হক মানবতার জন্য নিবেদিত মানুষ। তাসলিমা হাসেম ফাউন্ডেশনের মাধ্যমে জনপ্রতিনিধি না হয়েও তিনি মানুষের পাশে থাকছেন। আশা করছি জনগণ এবার পরিবর্তনের পক্ষে কথা বলবে।

শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন ভুঁইয়া বলেন: তারুণ্যই সমাজকে আলোকিত করতে পারে। সেক্ষেত্রে এডভোকেট মাহফুজুল হককে একজন যোগ্য প্রার্থী বলেই মনে করি। এবার জনগণ কি চায় সেটাই দেখার বিষয়। এডভোকেট মাহফুজুল হকের জন্য অনেক শুভ কামনা।
সবশেষে তিনি দামিহা ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় দামিহা ইউনিয়ন হবে উন্নয়ন, ন্যায় ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এডভোকেট মাহফুজুল হক মোছাঃ তাসলিমা বেগম এবং গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম আবুল হাসেমের দ্বিতীয় পুত্র ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency