1. admin@narashundanews.com : admin :
পুলিশের চাকরি ছেড়ে খামারি : ফিসারিতে মিললো যুবকের মরদেহ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পুলিশের চাকরি ছেড়ে খামারি : ফিসারিতে মিললো যুবকের মরদেহ

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৪ Time View

কিশোরগঞ্জের সদরে নিজস্ব ফিসারির পানিতে ডুবে অনিক মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনিক ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, কয়েক বছর আগে পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে মাছের ফিসারি গড়ে তোলেন অনিক মিয়া। বৃহস্পতিবার দুপুরে তিনি ফিসারির পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে ফিসারির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের ধারণা, তিনি ফিসারির পাড়ে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে মারা যেতে পারেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করতে আগ্রহ দেখানো হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency