1. admin@narashundanews.com : admin :
দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দিল সিএনজিচালিত অটোরিকশা : নিহত ১, আহত ৪ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দিল সিএনজিচালিত অটোরিকশা : নিহত ১, আহত ৪

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View
Oplus_131072

: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি অটোরিকশার যাত্রী করিমগঞ্জের আলতু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪০)।

আহতরা হলেন করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮), কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জ্যোৎস্না (২৫), তার ছেলে আইফান (১৬) ও তাড়াইল উপজেলার কাজলা গ্রামের হাবিবের স্ত্রী মারিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাইপাস সড়কে আগ থেকেই একটি পিকআপ দাঁড়ানো অবস্থায় ছিল। সকাল ১০ টার দিকে গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পিছন দিকে ধাক্কা দেয়। এতে সিএনজির তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। তাদেকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
মুঞ্জুরুলহক মুঞ্জু,  কিশোরগঞ্জ
১৭/৮/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency