কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কটিয়াদী থানায় ৩ জন, কুলিয়ারচর থানায় ১ জন, অষ্টগ্রাম থানায় ২ জন, ইটনা থানায় ১ জন, তাড়াইল থানায় ১ জন, মিঠামইন থানায় ২ জন, পাকুন্দিয়া থানায় ৫ জন, নেত্রকোনার কেন্দুয়া থানায় ১ জন, ভৈরব থানায় ২ জন, হোসেনপুর থানায় ২ জন, বাজিতপুর থানায় ১ জন, করিমগঞ্জ থানায় ১ জন এবং নিকলী থানায় ১ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
কটিয়াদী থানায় গ্রেপ্তার তিনজন হলেন এ কে রাজীব আহমেদ, আচমিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি; মো. আকাশ মিয়া, লোহাজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মো. সারোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা নবীন লীগের সভাপতি।
কুলিয়ারচর থানায় গ্রেপ্তার হয়েছেন মো. শামিম, ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অষ্টগ্রাম থানায় গ্রেপ্তার দুজন হলেন মো. তানভীর মিয়া, কল ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং মো. হাসান মিয়া, অষ্টগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
ইটনা থানায় গ্রেপ্তার হয়েছেন ইকবাল মিয়া, আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী। তাড়াইল থানায় গ্রেপ্তার হয়েছেন মো. ইমতিয়াজ উদ্দিন কাইয়ুম, তাড়াইল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
মিঠামইন থানায় গ্রেপ্তার দুজন হলেন কানুমিয়া ও মো. আক্তার হোসেন। পুলিশ তাঁদের দুজনকেই আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে।
পাকুন্দিয়া থানায় গ্রেপ্তার পাঁচজন হলেন মো. ইসমাইল হোসেন সুমন চণ্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য; আবুল কালাম দুলাল, চরফরাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সুখিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. শাহাবউদ্দিন,সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি; মো. কবির উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সৈয়দ আলী রহমান,
নেত্রকোনার কেন্দুয়া থানায় গ্রেপ্তার হয়েছেন বিজয় মিয়া, ছাত্রলীগের সক্রিয় সদস্য।
ভৈরব থানায় গ্রেপ্তার দুজন হলেন আব্দুল্লাহ আল সেন্টু, কালিকা প্রসাদ ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং মুশিদ মিয়া, শিবপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
হোসেনপুর থানায় গ্রেপ্তার হয়েছেন মো. সালাউদ্দিন ঈরা, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মো. লিয়াকত আলী ফকির ওরফে কাজল মেম্বার, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
এ ছাড়া বাজিতপুর থানায় মো. মামুন মিয়া, করিমগঞ্জ থানায় মো. আবুল কালাম এবং নিকলী থানায় মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁদের আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে। মো. আবুল কালাম গুজাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency