1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৩ Time View

কিশোরগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪  সেপ্টেম্বর ) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তয় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, কিশোরগঞ্জ  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব জেবুন নাহার শাম্মী এর সভাপতিত্বে ও প্রধান অতিথি  হিসেবে  অনুষ্ঠানে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ   জেলা প্রশাসক সোহানা নাসরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সোহানা নাসরিন বলেন  , গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।
গ্রাম আদালতের  জেলা সমন্বয়কারী হাফিজা আক্তারের সঞ্চালনায় , এতে বক্তব্য রাখেন  অতিরিক্ত   পুলিশ সুপার নাজমুস শাকিব খান,জেলা লিগ্যাল  এইড অফিসার  সিনিয়র সিভিল  জজ স্বাগত সাম্য,যুব উন্নয়নের উপ-পরিচালক  রফিকুল ইসলাম, , জেলা শিক্ষা অফিসার  শামসুন্নাহার মাকসুদা, জাতীয় মহিলা সংস্থার  জেলা কর্মকর্তা  তৈয়ব আলী, তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি  বিভাগের কর্মকর্তা  অনিমেষ, সদর উপজেলা  সমন্বয়কারী  উদ্দিন কবির,  ব্রাক  জেলা সমন্বয়কারি  সাফরিনা সহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency