1. admin@narashundanews.com : admin :
মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ Time View

মাদক, ইভটিজিং, বখাটেপনা ও সড়কপথে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন। পুলিশের প্রচলিত দায়িত্বের পাশাপাশি রাতের বেলায় নিজেই বিভিন্ন স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি মিঠামইন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক বার্তাসংবলিত সাইনবোর্ড স্থাপন করেন ওসি মনোয়ার। এসব সাইনবোর্ডে মাদকবিরোধী ও ইভটিজিং প্রতিরোধের পাশাপাশি নিরাপদে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
একটি সাইনবোর্ডে লেখা রয়েছে— “মাদককে না বলুন, মাদক সকল অপরাধের উৎস।” অন্য একটি সাইনবোর্ডে পথচারীদের উদ্দেশে বলা হয়েছে— “পথে ঘাটে দিনে রাতে চলতে চাই নিরাপদে।” আরেকটি সাইনবোর্ডে বখাটে ও ইভটিজারদের সতর্ক করে লেখা হয়েছে— “বখাটে আর ইভটিজার তোমাদের আর রক্ষা নাই।”
ছবিতে দেখা যায়, পুলিশের নিরাপত্তা পোশাক ও প্রতিফলকযুক্ত ভেস্ট পরিহিত ওসি মনোয়ার হোসেন নিজেই সড়কের পাশে খুঁটি ও গাছে এসব সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করছেন। রাতের অন্ধকারে এভাবে নিজ হাতে সাইনবোর্ড স্থাপনের বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
স্থানীয়রা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু অভিযান ও আইনি ব্যবস্থা নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এমন জনসম্পৃক্ত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, “মাদক, বখাটেপনা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। সমাজের সবাই সহযোগিতা করলে অপরাধমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব।”
ওসির এ উদ্যোগকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency