1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে  স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে  স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ Time View
Oplus_131072

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

মামলার এজাহারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নয়াহাটি গ্রামের মৃত তোফাচাঁদের মেয়ে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইল সাগর মিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুইটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইলের বিরোধ শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাজিতপুরে মায়ের বাড়ি নিলখী নয়াহাটে চলে আসেন। সেখানে গিয়ে তিনি তার মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান।

এর পরদিন ১২ এপ্রিল রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে ইসমাইল সাগর মিয়া অজ্ঞাত আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ইসমাইল কোমর থেকে ধারালো ছুরি বের করেন। এরপর তিনি ঝর্ণা আক্তারের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঝর্ণা আক্তার মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইসমাইল সাগর মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় নিহত ঝর্ণা আক্তারের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রায় এক দশকের বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ইসমাইল সাগর মিয়াকে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত এপিপি অ্যাডভোকেট মনসুর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি ইসমাইল সাগর মিয়াকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, মামলার নথি, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এ সাজা ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency