ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. ওয়াকিল মিয়ার মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার, ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে টঙ্গী স্টেশন পার হওয়ার পর ছিনতাইকারীরা তাঁর টাকা ও মোবাইল ফোন নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়—এমন অভিযোগ উঠেছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাগরিবের পর তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকিল মিয়া বলিয়ার্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency