কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালা (রেজি. নম্বর: কিশোর-২১)-এর উদ্যোগে ‘নজরুল বর্ষ’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, হামদ্-নাত পরিবেশন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার ২ অক্টোবর (২০২৬) শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নজরুল সাংস্কৃতিক একাডেমির সভাপতি মো. ইউনুস আলী মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সালুয়াদী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমাম হোসেন মোড়ল ও দর্পণ সাংস্কৃতিক সংঘের সভাপতি সৈয়দ মাহবুব উল্লাহ তাকি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কমল চন্দ্র দাস, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুমন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মানসুরুল হক।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন পাঠাগারের কোষাধ্যক্ষ, খতিব মাওলানা আবু জাফর ইয়াসিন নূরী।
অনুষ্ঠান পরিচালনা করেন পাঠাগারের কার্যকরী সদস্য কবি আল আজাদ।
কবিতা আবৃত্তি ও হামদ্-নাত প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কয়েকজন হলো- উম্মে আইমান আমিন আয়াত, সাদিয়া আক্তার, মরিয়ম আক্তার ইসরাত, তামজিদুল ইসলাম শাহেদ, মো. বায়তুল্লাহ, তাসনিম আক্তার, মো. ওবায়দুল্লাহ, মইনুল ইসলাম সায়িম, তরিকুল ইসলাম, আনিকা, সাইমন, জিসান, ফাইজা, আজিম, তাসনিম আক্তার প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency