1. admin@narashundanews.com : admin :
আনিছুজ্জামান আনিছের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

আনিছুজ্জামান আনিছের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নূর আহাম্মদ পলাশ, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

 

​কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান ইউপি সদস্য মো. আনিছুজ্জামান আনিছের সমর্থনে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
​গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে কর্শাকড়িয়াইল আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বহরটি কড়িয়াইল বানিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পাঁচ শতাধিক মোটরসাইকেলের এই শোডাউনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নামলেও আলোচনায় শীর্ষে রয়েছেন মো. আনিছুজ্জামান আনিছ। তিনি বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সাথে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তাঁর শক্ত অবস্থান রয়েছে।
​শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস ভূইয়া, কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ উদ্দিন ভূইয়া ও রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং ছাত্রদল নেতা ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
​এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ইতিবাচক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক উন্নয়ন নিয়ে ভোটাররা তাঁদের প্রত্যাশার কথা জানান। স্থানীয় বাসিন্দারা চান এমন একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ খেটে খাওয়া মানুষ ও কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবেন।
​ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি বলেন, “চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও আনিছুজ্জামান আনিছ একজন তরুণ, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা প্রশংসনীয়। আনিছ দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত; দল যাকে মনোনয়ন দেবে তিনি তা মেনে নেবেন।”
​মনোনয়নপ্রত্যাশী মো. আনিছুজ্জামান আনিছ বলেন, “গত পাঁচ বছর আমি একটি ওয়ার্ডের জনগণের সেবা করেছি। এখন পুরো ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কাজ করব। আমি বিএনপির মনোনয়নের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, তবে দল যাকে যোগ্য মনে করে সমর্থন করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাকে জিতিয়ে আনবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency