1. admin@narashundanews.com : admin :
ইমাম-ওলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হলো কনসার্ট - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ইমাম-ওলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হলো কনসার্ট

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩০ Time View

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা কনসার্ট প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে। বুধবার রাত ৯টায় কণ্ঠশিল্পী নোবেল ও জুনায়েদ এবং অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ কনসার্টটিকে ‘শরিয়তবিরোধী গান-বাজনা’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। কনসার্ট বন্ধ না হলে ‘ঘোলাটে পরিস্থিতি’ সৃষ্টি হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এদিকে কনসার্ট বাতিলের দাবিতে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা। প্রশাসন ও পুলিশ মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করে কনসার্ট বন্ধের সিদ্ধান্ত নেয়।  অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন বলেন, ‘বিষয়টি আসলে এরকম নয়। আলিশান রেস্টুরেন্ট নামে যে হোটেলের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছিল, এটি কোনো নিবন্ধিত হোটেল নয়। যাদের কোনো নিবন্ধনই নেই, তাদের এ ধরনের কনসার্ট আয়োজনেরও সুযোগ নেই। ফলে তাদের মানা করে দেওয়া হয়েছে।’বুধবার সকালে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চ ও প্যান্ডেল অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। ডেকোরেটরের কর্মীরা সেগুলো খুলে নেওয়ার কাজ করছিলেন। ঢাকা থেকে আনা সাউন্ড সিস্টেমের সরঞ্জামও একটি পিকআপে করে ফেরত নিয়ে যাওয়া হয়। আয়োজকদের ভাষ্য, পৌরসভা কার্যালয় এলাকার আলিশান রেস্টুরেন্ট তাদের ভোক্তাদের খাবারের পর একটি করে কুপন দিয়েছিল। সেই কুপনের র‍্যাফেল ড্র উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency