1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জ  জেলা কারাগার পরিদর্শন করেন  জেলা প্রশাসক - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জ  জেলা কারাগার পরিদর্শন করেন  জেলা প্রশাসক

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭৭ Time View

জেলা কারাগার পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং কারা ক্যান্টিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়েও তিনি খোঁজখবর নেন।

এসময় জেলা প্রশাসক বন্দীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান ও পুষ্টিমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং অসুস্থ বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং কারাগারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারে নিরাপদ, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি বন্দীদের প্রাপ্য সেবা ও সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫/০৮/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency