1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে

নূর আহাম্মদ পলাশ( কিশোরগঞ্জ) বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ এবং পরিবারের ত্যাগের বিষয়টি সামনে এনে সমর্থকরা তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছেন। তৃণমূল কর্মীদের ভাষ্য অনুযায়ী, গুরুদয়াল সরকারি কলেজের ভিপি এবং জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ছাত্র রাজনীতির কঠিন পথ পাড়ি দিয়েছেন। শূন্য থেকে উঠে আসায় স্থানীয় সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
​ প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও পূর্ববর্তী সরকারের সময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্থানীয় সরকার ব্যবস্থায় কাজ করার এই বাস্তব অভিজ্ঞতা ও জনসেবার অতীত কর্মকাণ্ডকে নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনুসারীরা।
​সমর্থকদের দাবি, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকাকালে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সংকটময় সময়ে রাজপথে থাকার এই অবস্থানকে তাঁর সাহসিকতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন দলীয় কর্মীরা।
​ রাজনৈতিক মামলা ও হয়রানির কারণে তাঁকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। সমর্থকদের তথ্যমতে, রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে তাঁর ৮২ বছর বয়সী বৃদ্ধ বাবা বিএনপির সাবেক সাংসদ কিশোরগঞ্জ মুক্ত কারী কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহামেদ সহ পরিবারের পাঁচ ভাইকে একসাথে কারাবরণ করতে হয়েছিল।
​​স্থানীয় নেতাকর্মীদের মতে, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়েছেন এবং যাঁর পুরো পরিবারকে কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাঁর প্রতি আস্থা রাখা দলীয় মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। সমর্থকদের বিশ্বাস, কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়া হলে ত্যাগী কর্মীদের মাঝে উদ্দীপনা বাড়বে এবং সাধারণ ভোটারদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency