1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে ইমরান হত্যার অভিযুক্ত আসামীর বাড়িতে অগ্নিসাংযোগ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে ইমরান হত্যার অভিযুক্ত আসামীর বাড়িতে অগ্নিসাংযোগ

মঞ্জুরুল হক,কিশোরঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮৮ Time View

কিশোরগঞ্জে ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা ২ হাজার ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আবু কালামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আবু কালাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা ‘ইমরান হত্যার আসামিদের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সকাল ৯টার দিকে নিহত ইমরানের স্বজন ও লোকজন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে বাড়ি ফিরে যান। এর প্রায় আধাঘণ্টা পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে অগ্নিসংযোগের খবর পান তারা।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency