1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

নুর আহাম্মদ পলাশ, বিশেষ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ বালিকা এতিমখানার পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় তিনি যুবদলকে ধন্যবাদ জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী দুই মাসব্যাপী যুবদল এ ধরনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আফতাব উদ্দিন মিলন, কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কি শ্যামল।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি এতিমখানাটি পরিদর্শন করেন। এ সময় এতিম শিশুদের পরিবেশিত আবেগঘন গান উপভোগ করেন তিনি। শিশুদের কল্যাণে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদানসহ তাদের বসবাসের জন্য মানসম্মত অবকাঠামো নির্মাণের ঘোষণা দেন খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল খান।

২ নভেম্বর ২৬
০১৯২৯১২৪৩১১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency