1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্য - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্য

মঞ্জুরুল হক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৯ Time View
Oplus_131072

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হালিমা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গত ১৫ নভেম্বর (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা ওই এলাকার আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে হালিমা গুরুতর আহত হন বলে অভিযোগ উঠেছে।

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency