1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View
Oplus_131072

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ফেল করার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। শতভাগ ফেল করার পিছনে কী কারণ ছিল, শিক্ষকদের কোনো গাফলতি ছিল কিনা, তা জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।

রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে এ বিষয়ে বোর্ডে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য শতাংশ।আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্ব-শরীরে বোর্ডে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক খান শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে তাগিদ দিয়েছি। যথাসময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে এর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency