1. admin@narashundanews.com : admin :
জুলাই জাগরণ’ ঘিরে হামলার আশঙ্কা এনসিপির, প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

জুলাই জাগরণ’ ঘিরে হামলার আশঙ্কা এনসিপির, প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

নূর আহাম্মদ পলাশ, ব্যুরো চীফ কিশোরগঞ্জ :
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View
Oplus_131072

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলটির নেতারা কর্মসূচির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই জেলার তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জেলা সদস্য সচিব আরিফুর রহমান বাবু বলেন, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে আগামীকালের কর্মসূচিতে হামলার চেষ্টা হতে পারে। এ কারণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার জন্য ‘পতিত আওয়ামী লীগের’ সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ২৭ জুলাইয়ের ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency