1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় বাস পিক আপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় বাস পিক আপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকাগামী যাত্রাবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গরুবাহী পিকআপে থাকা তিন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পিকআপের ৬টি গরু নিহত হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এই দুইজনও গুরুতর আহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুন্দারপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)।

এছাড়া আহতরা হলেন, বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও চালকের সহযোগী একই এলাকার আমান (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে একটি গরু বোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাওয়ার সময় সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী অনন্যা ক্লাসিকের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপ দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। এসময় পিকআপে থাকা ৭টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। এছাড়া অনন্যা ক্লাসিকের চালকসহ সহযোগী গুরুতর আহত হন।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই পিকআপ থেকে ড্রাইভারসহ নিহত তিনজনকে উদ্ধার করি। অনন্যা ক্লাসিক বাসের ড্রাইভারসহ আহত দুইজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি বলেন, গরু বোঝাই পিকআপের ৭টি গরুর মধ্যে ৬টি নিহত হয়েছে এবং একটি আহত হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency