1. admin@narashundanews.com : admin :
পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০২ Time View

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর সুজন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(১২ জুলাই) রবিবার বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজন মাদক সেবনের সঙ্গে জড়িত। সে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল সনমানিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত  ঘটনাস্থলে   হাজির হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত সুজনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency