1. admin@narashundanews.com : admin :
বড় হাতকাবিলা বিদ্যালয়ে কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বড় হাতকাবিলা বিদ্যালয়ে কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল

মঞ্জুরুল হক,কিশোরঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭৫ Time View
মাদক সেবন

কিশোরগঞ্জের ইটনার বড় হাতকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে এক কর্মচারীর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই কর্মচারীর বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবন, মাদকসেবীদের নিয়ে আড্ডা ও মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে শিক্ষা বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় আগের পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত কর্মচারীর নাম জুনাহিদ মিয়া। তিনি বিদ্যালয়টির দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাহিদ মিয়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক কেনাবেচার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আগে অভিযোগ ওঠার পর ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তবে আগের পদক্ষেপের পরও তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ অব্যাহত থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আবারও আলোচনায় আসে।
বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ উদ্বেগ তৈরি করেছে অভিভাবক ও সচেতন মহলে। তাদের আশঙ্কা, বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবন ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আনাগোনা শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ ও মানসিক বিকাশের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কোমলমতি শিশুদের সামনে এমন কর্মকাণ্ডের অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
সচেতন মহলের ভাষ্য, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলছে। অথচ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট গুরুতর অভিযোগ ওঠা এবং আগের তদন্তের পরও বিষয়টি নতুন করে সামনে আসা প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম এহছানুল হক বলেন, ‘বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জুনাহিদ মিয়ার মাদক সেবনের ভিডিওটি ২০২৪ সালের। পুরোনো সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আগেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভিডিওটি বিশ্লেষণসহ বিষয়টি আরও খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (এটিও) নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তদন্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে অভিযুক্ত জুনাহিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency