1. admin@narashundanews.com : admin :
মালিকপক্ষের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে ২৩৭ বাস বন্ধ, দুর্ভোগ  যাত্রীরা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

মালিকপক্ষের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে ২৩৭ বাস বন্ধ, দুর্ভোগ  যাত্রীরা

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৭৯ Time View

 

পরিবহন মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার মহাখালী রুটে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি এ চারটি বাস মূলত যাত্রী পরিবহন করে।

রোববার সকাল থেকে এ পথে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে পূজার ছুটি শেষে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জের মালিকরা তাদের আগের পুরোনো বাসগুলো সরিয়ে নতুন বাস নামান। কিন্তু ঢাকার মালিকরা তাদের অংশের পুরোনো বাসগুলো পরিবর্তন করতে রাজি হননি। এই দ্বন্দ্বের মধ্যে কিশোরগঞ্জের বাস মালিক সমিতি ঢাকার মহাখালী রুটের সমস্ত বাস চলাচল বন্ধ করে দেয়।

ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা ইফতেখারুল ইসলাম পারভেজ বলছিলেন, “পূজার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসি। এখানে এসে শুনি, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

“পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ রাখায় চরম বিপদে পড়েছি।”

নাদিয়া আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, “বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় ফিরতে পারছি না। ছুটির পর আজকে থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু অংশ নিতে পারলাম না।”

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency