1. admin@narashundanews.com : admin :
হাওর জনপদ মূলত বদ্বীপের উত্তর- পূর্বাঞ্চলের এক বিশেষ ভূ-প্রকৃতি: অপার বিস্ময়! - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

হাওর জনপদ মূলত বদ্বীপের উত্তর- পূর্বাঞ্চলের এক বিশেষ ভূ-প্রকৃতি: অপার বিস্ময়!

শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি(হাওরাঞ্চল)
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ Time View

হাওর জনপদ মূলত বদ্বীপের উত্তর- পূর্বাঞ্চলের এক বিশেষ ভূ-প্রকৃতি,  যা হাজার বছর ধরে ভূতাত্ত্বিক ও ভৌগলিক বিবর্তনের মাধ্যমে এর গঠন। যা এক বিস্ময় ভূ-প্রকৃতি ।

হাওরের সর্ব উত্তরে মেঘালয় পাহাড় যা হিমালয় (মাউন্ট এভারেস্ট)  সৃষ্টি হওয়ার আরো লক্ষ বছর আগে সৃষ্টি। এ মেঘালয় থেকে আসা জল প্রবাহের কারনেই হাওর জনপদের সৃষ্টি। হাওর মূলত সায়র শব্দের বিবর্তিত অপভ্রংশ। হাওর জনপদ বলে কোন কিছুর অস্তিত্বই ছিলো না এককালে। এর পুরোটাই ছিলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী তলদেশে নিমজ্জিত। টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে দক্ষিণ দিকে থাকা ভারতীয় প্লেটটি উত্তর দিকে এগোতে শুরু করে। প্রায় ৪ থেকে ৫ কোটি বছর আগে ভারতীয় প্লেটটি প্রবল গতিতে ইউরেশীয় প্লেটের ওপর ধাক্কা দেয়। যার প্রভাবে এই বঙ্গোপসাগরের উপকূলবর্তী তলদেশে ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের খাদে হাজার বছর ধরে মেঘালয় থেকে নেমে আসা পলি দ্বারাই আজকের দৃশ্যমান হাওর জনপদ।৷ হাওর গঠনে  আজও এ প্রক্রিয়া চলমান। চট্টগ্রাম গ্রাম থেকে সিলেট হয়ে ময়মনসিংহের জামালপুর পর্যন্ত ছোট-বড় যে পর্বতমালার বেষ্টিত নিচু ভূমিতে
দীর্ঘকাল ধরে পাহাড়ি পলি নুড়িপাথর জমে আশেপাশের এলাকা উঁচু হলেও মাঝের অংশগুলো পলি জমে ভরাট না হয়ে নিচু থেকে গেছে, যা পরবর্তীকালে হাওরে রূপান্তরিত হয়েছে। ভূতাত্ত্বিকদের ভাষায় হাওরকে বলা হয় সিলহেট বেসিন।

হাওর জনপদে আসাম বা ইয়েদো অঞ্চল  ( শিলং) থেকে আদিম গোষ্ঠী শিকারের খোঁজে নেমে আসতো। এ অঞ্চলে তাদের বিভিন্ন পছন্দের শিকার জুটতো বলে তারা দলগতভাবে দীর্ঘ সময় এ অঞ্চলে অবস্থান করতো। আবার এক সময় এসব অঞ্চলগুলো পানি বৃদ্ধির কারণে ডুবতে থাকলে তারা আবার চলে যেতো। বর্ষায় মেঘালয় থেকে নেমে আসা পলি যতোই জমা হতো ততোই এর উচ্চতা বৃদ্ধি পেতো। এক সময় দেখা গোলো জেগে উঠা চর বা ভূ-ভাগ  বর্ষায় আর ডুবে না। এর পর থেকে আসাম ও ইয়েদো অঞ্চলের আদিবাসীরা স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করলো। প্রাচীনকালে সিলেট ও কিশোরগঞ্জের হাওর বেষ্টিত এলাকাগুলো ছিল কামরূপ বা হড়িকল রাজ্যের অংশ। ঐতিহাসিকদের মতে, এই অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছিল মূলত প্রাকৃতজন বা আদিবাসী সম্প্রদায়। এদের মধ্যে খাসিয়া, গারো, কোচ এবং হাজং নৃগোষ্ঠীর মানুষেরা হাওরের উঁচু টিলা বা কান্দাগুলোতে বসবাস শুরু করে। বিশেষ করে মাছ শিকার এবং প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে তারা ছোট ছোট পাড়া গড়ে তুলেছিল।
এখানকার  আদি নৃগোষ্ঠীর মধ্যে কোচ বংশীয়রা ছিলো সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা প্রকৃতির। ঐতিহাসিক তথ্যানুসারে কোচ এবং অন্যান্য তিব্বতি-বর্মি নৃগোষ্ঠীর মানুষেরা হাওর ও এর পার্শ্ববর্তী পাদদেশীয় অঞ্চলে কয়েক শতাব্দী ধরে বিচরণ ও শাসন করেছিল। এর সময়কাল ১২- ১৩ শতাব্দীর মধ্যে। এদের আদি নিবাসই হলো আসাম বা ইয়েদো অঞ্চল। হাওরের বনভূমি আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার ফলে তাঁর শিকার সংকটে পড়ে। ফলে তারা এ অঞ্চল থেকে চলে যেতে থাকে। তাদের বিলুপ্তির আরেকটি কারণ ছিলো, কোচরা শক্তিশালী হওয়ার কারণে  অন্য সম্প্রদায়ের লোকদের প্রতি অত্যাচার জুলুম বেশি করতো অপেক্ষাকৃত দূর্বল জনগোষ্ঠীর লোকদের দিয়ে চাষাবাদ শিকার করাতো।  শিকারের অভাবে যখন কোচরা এ অঞ্চল ত্যাগ করা শুরু করল। সংখ্যায় যখন তারা কমে গেলো । অন্য সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার জুলুমের কথা স্মরণ করে তাঁদের অনেককেই আটকে রেখে বিভিন্ন কাজ করাতো বা বশ্যতা স্বীকার না করলে মেরে ফেলতো।
তারপর এ অঞ্চলে আগমন ঘটে জেলে ও কৈবর্ত নামে হিন্দু ধর্মের অনুসারী কিছু পাটনী সম্প্রদায়ের জনগোষ্ঠীর। জেলে ও কৈবর্তদের প্রধান পেশা ছিলো মাছ শিকার করা। আর পাটনীরা নদী পারাপারের কাজ করতো। এভাবেই শতাব্দীর পর শতাব্দীর ধরে নদীর তীরবর্তী উচু জায়গায় বসতি গড়ে তুলে বিভিন্ন গোত্রের মানুষ। তাদের জীবন-জীবিকা ছিলো নদীকে ঘিরেই।  আজও হাওরের জীবন জীবিকা নদী ও জলাশয় কে কেন্দ্র করেই পরিচালিত হয়।

হাওরে মুসলমানদের আগমন:
হাওর অঞ্চলে (বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ এলাকা জুড়ে) মুসলমানদের আগমন মূলত চতুর্দশ শতকে (১৪ শতকে) ব্যাপকভাবে শুরু হয়েছিল।
​১৪ শতক,  ১৩০৩ খ্রিষ্টাব্দে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.) এবং তাঁর ৩৬০ জন সফরসঙ্গী ও আউলিয়ার সিলেট বিজয়ের মাধ্যমে এই হাওর অববাহিকায় মুসলমানদের স্থায়ী বসবাস ও বিপুল সংখ্যায় ইসলাম প্রচারের সূচনা হয়।
​প্রাথমিক যোগাযোগ (১২ শতক – ১৩ শতক): ১৩ শতকের এই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আগে (১২ শতক থেকেই)। বিচ্ছিন্নভাবে কিছু আরব ও পারস্যের মুসলিম বণিক এবং সুফি সাধক মেঘনা ও সুরমা নদীপথ ধরে বাণিজ্য ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে যাতায়াত শুরু করেছিলেন। মুসলিম সম্প্রদায়ের জনগোষ্ঠীরাই মূলত এ অঞ্চল ব্যাপকভাবে ফসলের চাষাবাদ শুরু করে এবং পণ্যের বিনিময়ে পণ্যের ক্রয়-বিক্রয়ে প্রচলন ঘটে।

যে নদী হাওরবাসিকে অঞ্জলি ভরে উজাড় করে দিয়েছে সোনালী ধান আর রূপালী মাছের সম্ভার। দুই দশক আগেও যেব নদীগুলোকে হাওরের বাসিন্দারা আশীর্বাদ বলে মনে করতো। সে নদীই আজ তাদের জন্য অভিশাপ বা মরণ কাঁটা হয়ে দাঁড়িয়ে।মনুষ্য সৃষ্টি বিভিন্ন অপকর্মে দিন দিন সে নদীর নাব্যতা হ্রাস হয়ে যাচ্ছে । এই হাওরাঞ্চলে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ইকো সিস্টেম জলবায়ুর পরিবর্তন আর মনুষ্য সৃষ্ট প্রতিবন্ধকতায় আজ নষ্ট হওয়ার পথে।   পৃথিবীর প্রতিটি সভ্য জনগোষ্ঠীর জীবনীশক্তি হলো নদী। তারা নদীকে ধারণ করে সভ্য শিক্ষিত জাতিতে পরিণত হয়েছে। আর সে নদীকেই আমরা নিজ স্বার্থে মেরে ফেলছি! নদীকে নিয়ে অতিমাত্রায় বাণিজ্যিক চিন্তায় আমরা এখন বিভোর।

হাওর অঞ্চলের নদীগুলোর নব্যতা হ্রাস পাওয়া বর্তমানে একটি চরম সংকটে রূপ নিয়েছে। এর পেছনে প্রাকৃতিক এবং মানুষের অতিলোভ উভয় কারণই দায়ী। নিচে প্রধান কয়েকটি কারণ আলোচনা করা হলো:-

১১।ভারতের অভ্যন্তরে বিভিন্ন নদ-নদীতে ড্যাম বা ব্যারেজ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের দিকে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। পর্যাপ্ত প্রবাহ না থাকায় নদীর স্রোত মন্থর হয়ে পড়ে এবং স্বাভাবিক ড্রেজিং প্রক্রিয়া ব্যাহত হয়।
২। মৎস্যজীদের নদীর বিরুদ্ধাচারণ : কতিপয় প্রতাপশালী ইজারাদারদের দ্বারা প্রবাহমান নদীতে মাছ আহরণের জন্য বাঁশ চাটাই-এর মাধ্যমে বাঁধ দেওয়া, এতে নদীর স্বাভাবিক প্রবাহের বিগ্ন সৃষ্টি হয় যার ফলে পলি জমা হয়ে নদীর নব্যতা হারাচ্ছে।
৩।অপরিকল্পিত বসতি স্থাপন:
​নদীর তীরবর্তী এলাকা এবং অনেক ক্ষেত্রে নদীর বুকেও অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ ও বাজার গড়ে তোলা হয়েছে। এর ফলে নদীর প্রশস্ততা কমে যাচ্ছে এবং পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে।

৪।অপরিকল্পিত ডুবু বাঁধ নির্মাণ:
​হাওরে ফসল রক্ষার জন্য অসংখ্য ডুবো বাঁধ  অনেক সময় এসব বাঁধ নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রবাহ কমে যাওয়ায় নদীর স্রোত পলি সরিয়ে নিতে পারে না, ফলে নদীর  তলদেশ আরো দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।

৫।পলি জমা: ​এটি নব্যতা হ্রাসের প্রধান প্রাকৃতিক কারণ। প্রতি বছর বর্ষাকালে ভারতের মেঘালয় ও আসামের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে প্রচুর পরিমাণে পলি, বালু ও পাথর ধেয়ে আসে। এই পলি নদীর তলদেশে জমা হয়ে নদীকে ভরাট করে দিচ্ছে, ফলে শুষ্ক মৌসুমে নদীর গভীরতা আশঙ্কাজনকভাবে কমে যায়।

৬।ড্রেজিংয়ের অভাব:
​হাওর অঞ্চলের নদীগুলো নিয়মিত ড্রেজিং বা খনন করা হয় না। ফলে প্রতি বছর যে পরিমাণ পলি জমা হয়, তা অপসারিত না হয়ে নদীর গভীরতা স্থায়ীভাবে কমিয়ে দিচ্ছে।

৭।জলবায়ু পরিবর্তন:
​অসময়ে অতিবৃষ্টি বা আকস্মিক পাহাড়ি ঢল এখন প্রায়ই ঘটে। এই তীব্র ঢল পাহাড় থেকে বিপুল পরিমাণ পলি ও আবর্জনা বহন করে এনে নদীর তলদেশ ভরাট করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।

সর্বশেষে একথাই বলতে চাই :
প্রকৃতির প্রতিকূল আচরণ আর মনুষ্য সৃষ্টি অপঘাতে দিন দিন প্রাণহীন হয়ে যাওয়া নদীর পাশে যদি এখনই না দাঁড়াই , তবে হয়তো আর এক প্রজন্মের পরই যেভাবে নদীকে কেন্দ্র করে  হাজার বছরের হাওর সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। ঠিক আবার এ নদীই ধ্বংস ডেকে আনবে হাওর সভ্যতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency