-
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সোহেল মিয়া করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুড় ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামের এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তক্ষরণের পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যাইনি । ঘটনা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।






