কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক পরলোকগমন করেছেন। তিনি প্রায় চার দশক ধরে দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।
সুবীর বসাক নিঃসন্তান ছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর শেষকৃত্য জেলা শহরের বত্রিশ এলাকার আমলীতলা শ্মশানঘাটে রাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, পরিজন ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency