1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জের ভৈরবর কুকুরের  খাওয়া বিস্কুট   খেয়ে শিশুর মৃত্যু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জের ভৈরবর কুকুরের  খাওয়া বিস্কুট   খেয়ে শিশুর মৃত্যু

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার পরিবারের এক সদস্য তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি বিস্কুটের অর্ধেক খেয়ে রেখে দিলে শিশুটি সেটি খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে।

প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাকে ভ্যাকসিন দেওয়া হয়।

এরপর গত বুধবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ভেলানগর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মুসা মিয়া প্রায়ই তাদের বাড়ির সামনে কুকুরকে খাবার দিতেন। এ বিষয়ে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা আমলে নেননি। তাদের দাবি, কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন,ঘটনা সত্যতা পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency