1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২৩ Time View

 

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক সোহানা নাসরিন।

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নরসুন্দা নদীর অববাহিকার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং জেলার উন্নয়নের বাস্তব চিত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) জনাব মো. তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান রতন,  জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক রমজান আলী,

বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় নরসুন্দা নদীর অববাহিকার পরিবেশ ও সৌন্দর্য রক্ষা, নদীকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের �

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency