1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে  কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজা ব্যবসাহী আটক - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে  কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজা ব্যবসাহী আটক

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ষোলরশি ও বড় ছয়সূতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন ভৈরব থেকে আসা সিএনজির যাত্রী মো. সজিব মিয়া (৩৫)। পালিয়ে যাওয়া সিএনজিচালকের নাম মো. জিলানী মিয়া (৩৪)। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে থাকা অবস্থায় কুলিয়ারচর থানার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ উপজেলার ষোলরশি কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থান নেয়।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত ছয়সূতীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে বড় ছয়সূতী এলাকার আরব আলী চক বাজারে সিএনজিটি রেখে চালক ও এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন সজিব মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও চালক জিলানী মিয়া পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজির পেছনের অংশ তল্লাশি করে আটটি পুটলায় রাখা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কিশোরগঞ্জ-থ ১১-০৫১৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency