কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আজ (২৩ জুলাই) বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সাংসদ মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক রমজান আলী, জেলা প্রশাসক সোহানা নাসরিন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency