১৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় বিএডিসির সেচ কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, ইসলামিক ফাউন্ডেশন, পিজিসিবি ও বিসিকের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সকল সরকারি দপ্তরে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন। পাশাপাশি নির্মাণাধীন সড়ক, সেতু ও কালভার্টের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং সড়ক নিরাপত্তায় প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার ও রোড সাইন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমানসহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency