কিশোরগঞ্জজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশেনরউদ্যোগে মাতৃভূমিতে অবস্থানরত রেমিটেন্সযুদ্ধা ভাইদের সম্মানে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ কাটাবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ কেন্দ্রে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনা , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ইনভেস্টার মালদ্বীপ ও চেয়ারম্যান এইচ আর ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মোঃ হাদি ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাসী কল্যাণ ফাউন্ডেশনের
উপদেষ্টা এডভোকেট শাহ মো:আশরাফ উদ্দিন দুলাল, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান,রেমিটেন্সি যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন দুবাই প্রবাসী নয়ন ভূয়া,সৌদি প্রবাসী ফারুক, দুবাই প্রবাসী সোহেল রানা , দুবাই প্রবাসী আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ জন রেমিটেন্সি যুদ্ধাকে ক্রেস্ট
ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency