গ্রেফতারকৃত মাসুদ রানা (৩৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মামলা নং-১৯(০৬)১৯, ধারা-৩২৬ পেনাল কোড এর ০২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
১২ নভেম্বর ২০২৬ খ্রি. রাত অনুমান ২২:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাসুদ রানা (৩৮) কিশোরগঞ্জ সদর থানার কাজিরগাঁও এলাকার ছফু মিয়া @ মোঃ ছফির উদ্দিনের ছেলে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামীর অবস্থান নিশ্চিত করে। পরে চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩/১১/২৬
01751859383
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency