1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে দুদিনে শিয়ালের কা-ম-ড়ে আ-হত ১৮ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে দুদিনে শিয়ালের কা-ম-ড়ে আ-হত ১৮

নূর আহাম্মদ পলাশ কিশোরগঞ্জ প্রতিনিধি,
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ Time View
  1. হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া শিয়ালের কামড়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দুদিনে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। শিয়ালের আক্রমণ থেকে রেহাই পায়নি গবাদিপশুও। গুরুতর আহত হয়েছে তিনটি ছাগল ও দুটি গরু। শিয়ালটি এখনও ধরা না পড়ায় কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ঈশা খান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদীর মুমুরদিয়া ইউনিয়নের পাড়া মন্ডলভোগ গ্রামে একটি শিয়াল প্রথমে দুটি গরুকে কামড় দেয়। গরু দুটিকে রক্ষা করতে মালিকেরা এগিয়ে গেলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ করে। পরে একে একে নয়জন নারী-পুরুষকে কামড়ে আহত করে।

    আহতরা হলেন- ছকিনা বেগম (৫০), শামসুন্নাহার (৪৫), হারিছা বেগম (৩৪), পারভীন আক্তার (৩০), জোছনা আক্তার (৩৮), জরিনা বেগম (৩৭), সবুজ মিয়া (৫৫), কাশেম আলী (৪৫) ও বোরহান মিয়া (৩৮)।

    বোয়ালিয়া তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু সিদ্দিক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

    অন্যদিকে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বামনগাঁও, ছয়পাইকা, কালিকাপুর, ইন্দুরদাইরসহ বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে আরও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

    আহত ব্যক্তিদের মধ্যে সাইম মিয়া (২৫), উসমান মিয়া (৩৫), টেনাই মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), রুকসানা (৩৫), সখিনা খাতুন (৩৫), আকলিমা খাতুন (৪০), আনোয়ারা (৫০) ও জামাল মিয়া (৪৫) রয়েছেন।

    ঘটনার পর থেকে আক্রান্ত গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর অনেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা দলবদ্ধভাবে চলাফেরা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিয়ালটিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

    কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ঈশা খান বলেন, মঙ্গলবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency