কিশোরগঞ্জেরপাকুন্দিয়া এবার ১৭ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে মন্ডব গুলোতে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। পূজাকে ঘিরে মন্ডব কমিটির নের্তৃবৃন্দরা পরিস্কার-পরিচ্ছন্নতা সহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। ইতি মধ্যে উপজেলার ১৭টি পুজা মন্ডব কর্তৃপক্ষদের নিয়ে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে উপজেলা পুজা উদযাপন পরিষদ প্রস্তুতি সভা করেছেন। ওই প্রস্তুতি সভায় সরকারি নির্দ্দেশনার পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন,নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন,উচ্চ শব্দে মাইক না বাজানো,নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীরে বাজানো সহ বেশ কিছু পরামর্শ দেয়া হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার সাধারন সম্পাদক ্
বিশ্বজিৎ দেবনাথ নারায়ণ জানান, এবার পাকুন্দিয়া উপজেলা ৯টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে মোট ১৭টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পৌরসভা সদরে ১ টি,চরফরাদী ইউনিয়নে ৪টি,এগারসিন্দুর ইউনিয়নে ৫টি,বুরুদিয়া ইউনিয়নে ২টি,হোসেন্দী ইউনিয়নে ২টি,চন্ডিপাশা ইউনিয়নে ১ টি এবং সুখিয়া ইউনিয়নে ২ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্টিত হবে। পুজাকে ঘিরে ইতি মধ্যে মন্ডবে মন্ডবে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম আরিফুল ইসলাম পাকুন্দিয়া থানা পুলিশ মন্ডব গুলো পরিদর্শন সহ খোঁজ খবর রাখছেন। প্রশাসন,রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সকলের সহযোগীতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ
১০/১০/২৬
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency