1. admin@narashundanews.com : admin :
​কিশোরগঞ্জ জেলা পরিষদের জ্যেষ্ঠ অফিস সহায়ক মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

​কিশোরগঞ্জ জেলা পরিষদের জ্যেষ্ঠ অফিস সহায়ক মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত।

নূর আহাম্মদ পলাশ কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

 

কিশোরগঞ্জ জেলা পরিষদের বিশ্বস্ত, অত্যন্ত নিষ্ঠাবান ও জ্যেষ্ঠ অফিস সহায়ক মোক্তার হোসেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো নিজ বাসা থেকে কর্মস্থলে আসার পথে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়।
​স্থানীয় ও জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সকালে অফিসে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে আশপাশের পথচারী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​মোক্তার হোসেনের এই আকস্মিক প্রয়াণের খবরে কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর সহকর্মী ও কর্মীরা এই অপূরণীয় ক্ষতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে জেলা পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে জেলা পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত।
​এক যৌথ শোকবার্তায় জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের শান্তির জন্য বিশেষ প্রার্থনা জানান। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন এই কঠিন মুহূর্তে পরিবারবর্গকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন এবং মরহুম মোক্তার হোসেনকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency