সন্ত্রাসবিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর বুধবার ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২৫/৩০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানার হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
গত ১১ অক্টোবর বিকালে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ও পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, মিথ্যা মামলা আর অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে কখনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের নির্দেশে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের দুর্দান্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিজয় আমাদের সুনিশ্চিত! তিনি আরও লিখেন, ইতিহাস সাক্ষী কোনো অপপ্রচার বা অন্যায্য নিষেধাজ্ঞা দিয়ে ছাত্রলীগের আদর্শিক চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামকে স্তব্ধ করা যায়নি, যাবেও না। আমাদের লড়াই রাজপথে ছিল আছে এবং রাজপথেই এর সঠিক জবাব দেওয়া হবে। ওয়ালিদ আহমেদ রবিন তাঁর পোস্টে আরো লিখেছেন, “আমাদের দাবিয়ে রাখতে পারবা না!” – সত্য ও ন্যায়ের জয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। খাইরুলসহ সকল বীর রাজপথের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে লিখেন, দেখা হবে রাজপথে!
এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসে�
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency